পোস্টগুলি

ভাল খেজুর চেনার উপায়

ছবি
  আমার চা পাতা নিয়ে করা পোষ্টে আপনারা বেশ আগ্রহ নিয়ে কমেন্ট করেছেন। সাধারণ একটা ব্লগপোস্টে এত কমেন্ট পেয়ে মনে বেশ আনন্দ পেয়েছি। তাই ভাবলাম এরকম আরেকটি পোষ্ট লিখি। আজ লিখবো খেজুর চেনার উপায় নিয়ে। প্রথমে আমার পছন্দের আজওয়া খেজুর নিয়ে কথা হবে। এরপর সময় করে ধীরে ধীরে অন্য খেজুর নিয়ে কথা এই পোস্টে যোগ করতে থাকবো।  আজওয়া খেজুর মূলত কাল কুচকুচে এবং অন্য খেজুরের তুলনায় আকারে ছোট। লালচে ভাব, ভেজা ভেজা, আকারে বেশি ছোট এগুলোর যেকোনো একটি লক্ষণ দেখলে বুঝবেন এটি নিম্নমানের আজওয়া। যতবেশি কাল হবে ততবেশি মানসম্পন্ন বলা চলে। তবে খেজুরের বোটা লালচে ভাব থাকবে।  অনেক আগের মজুদ করা খেজুরে ভেজা ভেজা ভাব চলে আসে। ফ্রেশ টাটকা খেজুর হবে শুকনা ভাবের। গ্রেড ১ আজওয়া খেজুর হবে সাইজে বড়।   চিত্রের আজওয়া খেজুর লক্ষ্য করুন। কালোর মধ্যে লালচে ভাব। এটা বি- গ্রেড আযওয়া। এগুলো মদিনার না। তবে মদিনা, মদিনার বাইরের একি গ্রেডের খেজুরের তফাত খুবই সূক্ষ্ম।  এবার এই চিত্রটি দেখুন। এটিও লালচে। দুটো ছবি একসাথে দেখলে বুঝবেন যে দ্বিতীয় ছবিটির খেজুরে কুচানোভাব কম। দ্বিতীয় ছবির এগুলো হচ্ছে সি গ্রেড আজওয়া।...

ডিজিটাল মার্কেটিং কি, কেনো এবং কিভাবে

ছবি
  ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) শব্দটাকি দুর্বোধ্য মনে হচ্ছে ?   আমাকে যদি বলা হয় ডিজিটাল মার্কেটিং কি তা খুব কম শব্দে বলতে তাহলে আমি বলবো ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন মার্কেটিং (Online Marketing) । এবার একটু ভেবে দেখুন কি কি ভাবে একজন ব্যবসায়ী তার প্রোডাক্টের অনলাইন মার্কেটিং করতে পারেন । সবগুলো উপায়ই কিন্তু ডিজিটাল মার্কেটিং । এই মুহুর্তে আপনি হয়ত আসছে শীতের প্রস্তুতির জন্য হুডির ডিজাইন দেখছেন । এর কিছুক্ষণ পর আপনার ফেসবুক নিউজফিড , মেসেঞ্জারে বিভিন্ন হুডি কোম্পানীগুলোর বিজ্ঞাপন আসা শুরু করল । আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন , সেখানেও   বিভিন্ন সাইজের হুডির বিজ্ঞাপন ব্যানার । কিছু কি ধরতে পারছেন ? হ্যাঁ , এগুলো ডিজিটাল মার্কেটিং । ডিজিটাল মার্কেটিং এ সবথেকে ভালোভাবে টার্গেট মার্কেটিং করা যায় এবং ক্রেতার প্রতিক্রিয়া ট্র্যাক করা যায় । ডিজিটাল মার্কেটিং এর   আরো বেশকিছু সুবিধা আছে যার কারণে আমি মনে করি একজন ক্ষুদ্র উদ্যোক্তারও দক্ষ ডিজিটাল মার্কেটার থ...

ওভেন কেনা নিয়ে আমার অভিজ্ঞতা

ছবি
  মাত্র দোকানে দিয়ে যাওয়া   নরম বাটার বান , পাউরুটির প্রতি আমার একটু ঝোঁক বেশি । যত আগে কিনতে পারবেন তত নরম পাবেন । সময়ের সাথে সাথে পরে রুটিটা শক্ত হয়ে যায় ।। শীতের সময়টায় ফজরের নামায শেষ হতে হতে প্রায় ৬ টা বেজে যায় ।  এ সময়টাতে টং দোকানে বেকারি আইটেমগুলো দিয়ে যায় । সে সময়ের মধুবন খেতে বেশি মজা লাগে । চিন্তা করে দেখলাম একটা ওভেন হলে মাঝেমধ্যে এটা ওটা বানিয়ে খাওয়া যাবে । কোন ওভেন কিনবো তা নিয়ে পড়লাম এবার ভীষণ ঝামেলায় । মাইক্রোওয়েভ ওভেন   না ইলেকট্রিক ওভেন নাকি  কনভেকশন ওভেন ; কোনটা কিনবো । শখের দাম লাখ টাকা হলেও ছাত্রমানুষ । হিসাব করে টাকা খরচ করতে হবে । কষ্টের টাকায় কিনে পরে সুবিধে করতে না পারলে টাকাটাই নষ্ট ।   এদিকে আবার মনের মধ্যে সুপ্ত বাসনা আছে যদি ভাল হয় তাহলে অন ডিমান্ড হোম মেড পিজ্জা , বান বানাবো ।   এখন ছোটখাটো ওভেন কিনবো না বড় ওভেন কিনবো তা নিয়ে আরেক দফা কনফিউশনে পড়লাম ।   বড় ওভেন কিনলে পরে যদি হোমমেড খাব...