পোস্টগুলি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভ্রমন বৃত্তান্ত

ছবি
আমার ছোটোভাই এবার এইচএসসি পাস করল। চবি (University of Chittagong) থেকে ডি ইউনিটের ফরম উঠাই। সেই সুবাদেই দুই ভাইয়ের প্রথম চট্টগ্রাম ভ্রমণ। প্রথম ট্রেন ভ্রমণও বটে। চিন্তা করলাম আমার মত অনেকের ভবিষ্যতে হটাত প্রয়োজনে চট্টগ্রাম বা নতুন জায়গায় যাওয়া লাগতে পারে, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা হয়ত খানিক কাজে লেগে যেতে পারে। সাধারণ সময় থেকে ভর্তি পরীক্ষার সময়ের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আশা করি পরেরবার ভর্তি পরীক্ষার সময় যারা ঢাকা থেকে চবিতে যাবেন তাদের জন্য খুবই কাজে দিবে প্রথমে আসি ট্রেনের টিকেট কাটার ব্যাপারে। যেদিনের ট্রেনে যাবেন সেদিনের টিকেট ৯ দিন আগে থেকে কাউন্টার এবং অনলাইনে পাবেন। অনলাইনে রেলওয়ের এই সাইটে একাউন্ট খুলে টিকেট কিনতে পারেন। এখন নির্দিষ্ট সিটের টিকেট কাটা যায়, আগে এই সুবিধাটা ছিলো না। এছাড়া বাংলালিংক, রবি এবং গ্রামীণফোন দিয়ে মোবাইলেও টিকেট কিনতে পারেন। তবে যেভাবেই কিনুন না কেনো যেদিন টিকেট ছাড়বে সেদিনই টিকেট কিনে ফেলুন। ভর্তি পরীক্ষার সময় বাড়তি চাপ থাকে। <br/> <br/> <br/> পরীক্ষা ছিলো ২৭ তারিখ সকাল ১০ টায়। আমাদের মূল প্ল্যান ছিলো ২৬ তারিখ রাত সাড়ে ১১...

চায়ের গ্রেড

ছবি
মুল প্রসঙ্গে যাওয়ার আগে বলি কেনো চায়ের গ্রেড জানা গুরুত্বপূর্ণ। চায়ের গ্রেড সম্পর্কে জানার পর যখনি আপনি কোনো চায়ের প্যাকেটে লেখা গ্রেড এক্র্যোনেম দেখবেন তখন সহজেই প্যাকেটে থাকা চায়ের ধরণ সম্পর্কে বলে দিতে পারবেন।এছাড়া এক্সপার্টদের মত নিজের স্বাদ ও পছন্দ অনুযায়ী চা নিজেই বেছে নিতে পারবেন। বুঝতেই পারছেন ভালো চা পাতা চেনার উপায় আসলে ভুল কথা। সঠিক কথা হচ্ছে টেস্ট অনুযায়ী সঠিক চা পাতার গ্রেড বের করা। তাছাড়া ভিন্ন ভিন্ন স্বাদের চা পরখ করাটা একটা এনজয়েবল এক্সপেরিয়েন্স হতে পারে। আর বের করে নিন আপনার জন্য সবচেয়ে ভাল চা।  উৎপাদনের পদ্ধতির উপর ভিত্তি করে চা কে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়ে থাকে। ব্ল্যাক টি বা আমরা দৈনন্দিন জিবনে যে চা বেশি খাই সে চা কে অর্থোডক্স বা সিটিসি (ক্রাশ-টিয়ার-কার্ল) পদ্ধতিতে গ্রেডিং করা হয়। এই গ্রেডিং করা হয় চা পাতার সাইজ অনুসারে। পুরো অক্ষত পাতা থেকে বানানো চা সবথেকে দামি চা। তবে একেকজনের কাছে একেকরকমের চা ভালো লাগতে পারে। স্বাদের ব্যাপারটা ব্যক্তিভেদে ভিন্ন। গ্রেডিং করার ক্ষেত্রে চায়ে ক্যাফেইনের মাত্রার ব্যাপারে খেয়াল রাখা হয়। বড় পাতার থেকে গাছের কচি পাতা ব...